বাউরী কালচারাল বোর্ডের ঘোষনা মুখ্যমন্ত্রীর, আশ্বাস মতুয়া ও বাগদী বোর্ড গঠনেরও - The News Lion

বাউরী কালচারাল বোর্ডের ঘোষনা মুখ্যমন্ত্রীর, আশ্বাস মতুয়া ও বাগদী বোর্ড গঠনেরও




দি নিউজ লায়ন ;  বাউরী সম্প্রদায়ের উন্নয়নের জন্য এবার বাউরী কালচারাল বোর্ড গঠন করল রাজ্য সরকার। সোমবার বাঁকুড়ার খাতড়ায় সিধু কানহু স্টেডিয়ামে সরকারি জনসভায় এই বোর্ড গঠনের কথা ঘোষণা করেন  মুখ্যমন্ত্রী। তবে শুধু বাউরী কালচারাল বোর্ড গঠনই নয় আগামী দিনে পৃথক মতুয়া বোর্ড ও বাগদী বোর্ড গঠনেরও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। বাঁকুড়া জেলায় প্রশাসনিক বৈঠক সহ সরকারী ও দলীয় একাধিক অনুষ্ঠানে যোগ দিতে রবিবার বাঁকুড়ায় যান মুখ্যমন্ত্রী।  সোমবার বেলা একটা নাগাদ তিনি পৌঁছন খাতড়ার  সিধু কানহু স্টেডিয়ামে।  


সেখানে বাঁকুড়া জেলায় মোট ১৬ টি প্রকল্পের উদ্বোধন ও ১৬ টি প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। এদিনের সভা থেকে মোট ১২০০ জন উপভোক্তার হাতে সরকারি রুপশ্রী,  কন্যাশ্রী,  স্বাস্থ্যসাথী,  সবুজসাথী সহ বিভিন্ন প্রকল্পের সুবিধা তুলে দেওয়া হয়। সভায় বক্তব্য রাখতে উঠে সাম্প্রতিক কালের অমিত শাহর বাঁকুড়া সফর সম্পর্কে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আজ এই সভায় আসার সময় আমি একটি গ্রামে গিয়েছিলাম। 


গ্রামে গিয়ে সেখানে দড়ির খাটিয়ায় বসে গ্রামের মানুষ সরকারি পরিসেবা ঠিকমত পাচ্ছে কিনা সে সম্পর্কে গ্রামবাসীদের কাছে খোঁজ নিলাম। আমি কেন্দ্রের মন্ত্রীর মতো নাটক করিনা। তিনি আদিবাসী বাড়িতে বসে বাইরে থেকে আনা বাসমতি চালের ভাত আর পোস্তর বড়া খান। এদিন বিরসা বিতর্ক প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, মন্ত্রী এসে একটা শিকারী মুর্তিকে বিরসা মুন্ডার মুর্তি বলে মালা দিয়ে গেলেন।  আমি শিকারীদের সম্মান করি। 


কিন্তু তাবলে শিকারী মুর্তিকে বিরসা মুর্তি বলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। রবীন্দ্র নাথ ঠাকুর ও অন্যান্য মনিষীর জন্মদিনে যেমন ছুটি থাকে তেমনই এবার থেকে বিরসার জন্মদিনেও রাজ্য সরকার ছুটি পালন করবে। এদিনের সভা থেকে ব্লকে ব্লকে ক্যাম্প করে বিভিন্ন সরকারি পরিসেবা প্রদানের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.